ডায়ানা হচ্ছেন কিরা নাইটলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনেকেই অভিনয় করতে চেয়েছিলেন রাজকুমারী ডায়ানার ভূমিকায়। চরিত্রটি নিঃসন্দেহে আকর্ষণীয়। তবে শেষ পর্যন্ত ২৫ বছর বয়সী কিরা নাইটলির ভাগ্যেই শিঁকে ছিঁড়েছে। ডায়ানা নামের ছবিটির নাম ভূমিকায় অভিনয় করছেন তিনি। ব্রিটিশ রাজকুমারী ডায়ানার জীবন নিয়েই তৈরি হচ্ছে ছবিটি। দি কুইন ছবিতে রানির ভূমিকায় অভিনয় করা হেলেন মিরেন এ ছবিতে অভিনয় করছেন ডায়ানার মায়ের ভূমিকায়।ছবিটি ২০১১ সালে মুক্তি পাবে। ওই বছর ডায়ানার ৫০ বছর পূর্তি এবং তাঁর বিয়ের ৩০ বছর পূর্তি হচ্ছে। ওই বছরই প্রিন্স উইলিয়াম তাঁর দীর্ঘদিনের বান্ধবী কেইট মিডলটনকে বিয়ে করতে যাচ্ছেন। বিষয়গুলোকে স্মরণীয় করে রাখতেই ২০১১ সালকে ছবি মুক্তির জন্য বেছে নেওয়া হয়েছে। প্রযোজনা সংস্থা প্যাথ ডেইলি মিরর পত্রিকাকে জানিয়েছে, যদিও ছবির কাজ রয়েছে প্রাথমিক পর্যায়ে, কিন্তু অবশ্যই ২০১১ সালে ছবিটি মুক্তি পাবে। ওয়েবসাইট।