ডায়ানার সঙ্গে নাওমির কথা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিন্সেস ডায়ানাকে নিয়ে তৈরি হচ্ছে ছবি, তাতে ডায়ানা হিসেবে দেখা যাবে নাওমি ওয়াটসকে। ছবির নাম ডায়ানা। এটা পুরোনো খবর। নতুন খবর হলো, ডায়ানা নাকি তাঁর চরিত্রে রূপদানের জন্য নাওমিকে অনুমতি দিয়েছেন! আর এই কথাটা বললেন স্বয়ং নাওমি ওয়াটস, তা-ও আবার ব্রিটিশ সংবাদমাধ্যমকে। নাওমির ভাষায়, সমাধির ওপার থেকে আমাকে অভিনয়ের পূর্ণ অনুমতি দিয়েছেন ডায়ানা। আসলে অস্ট্রেলিয়ান অভিনেত্রী নাওমি ডায়ানা চরিত্রে এতটাই বুঁদ হয়েছেন যে শয়নে-স্বপনে নাকি তাঁকে ধরা দিচ্ছেন সাবেক ব্রিটিশ রাজবধূ। দিনের অনেক সময়ই নাকি আশপাশে ডায়ানার অস্তিত্ব অনুভব করছেন নাওমি। অস্কারজয়ী এই অভিনেত্রী অভিনয়ের ব্যাপারে যে কতটা ‘সিরিয়াস’ তা বেশ বোঝা যাচ্ছে। এএনআই।