ডায়ানার ৪০ লাখ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুব বেশি দিন হয়নি বলিউডে পা রাখার। অভিনয় করেছেন ককটেল ছবিতে। ডায়ানা পেন্টি এরই মধ্যে হাঁকিয়েছেন ৪০ লাখ রুপি। ছবির জন্য নয়, স্টেজ পারফরম্যান্সের সম্মানী হিসেবে। আগামী বছরের জানুয়ারি মাসে বসবে পুরস্কার দেওয়ার ওই অনুষ্ঠান। ডায়ানাকে বলা হয়েছিল ককটেল ছবির ‘তুমহি হো বন্ধু’ ও ‘দারু দেসি’ গান দুটির সঙ্গে নাচার জন্য। সঙ্গে সঙ্গে ‘হ্যাঁ’ বলে জানিয়ে দিয়েছিলেন সম্মানীর কথা। পরে আবার জানিয়ে দিয়েছেন, অনুশীলনের জন্য খুব বেশি সময় পাবেন না; তাই অনুষ্ঠানেও অংশ নিতে চান না আর! তবে ওই মঞ্চে সেরা নবাগত শিল্পীর পুরস্কারের জন্য নিশ্চয়ই উঠতে চাইবেন ডায়ানা। মিড-ডে।