ডায়েট করা খুবই কঠিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্প্যাগেটি, ব্রাউনি আর চকলেট চিপস কুকি যাঁর প্রিয় খাবার, তাঁর জন্য ডায়েট করে ওজন কমানো কত কঠিন বুঝতেই পারছেন। ব্রিটনি স্পিয়ার্সও তা-ই বললেন। তবে যোগব্যায়াম করে অনেকটাই ওজন কমিয়েছেন তিনি। শেপ ম্যাগাজিনের প্রচ্ছদে মডেল হয়ে ভক্তদের জানিয়েছেন ওজন কমানোর টুকিটাকি। ওজন নিয়ে বেশ ভুগতে হয়েছে তাঁকে। ক্যারিয়ারের শুরুতে ছিপছিপে থাকতে পারলেও ২০০৮ সালের দিকে প্রচুর সমালোচিত হয়েছেন তিনি বাড়তি ওজনের জন্য। আগের সেই রূপে একটু একটু করে বোধ হয় ফিরতে শুরু করেছেন তিনি। তবে এ যাত্রাটা অন্য সাধারণ নারীদের মতোই কঠিন তাঁর জন্য বলে মানেন তিনি। ডেইলি মেইল।