ডায়েট বিশেষজ্ঞ নার্গিস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেম-ভালোবাসার পেছনে ব্যয় করার মতো সময় হাতে না থাকলেও ডায়েট করার জন্য এখন বেশ সময় ব্যয় করছেন বলিউডের অভিনেত্রী নার্গিস ফখরি৷ গত বছর বলিউডের অভিনেতা-নির্মাতা উদয় চোপড়ার সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়ালে নার্গিস ফখরি বলেছিলেন, প্রেম-ভালোবাসার পেছনে ব্যয় করার মতো সময় হাতে নেই৷ আর এ বছরে এসে ম্যায় তেরা হিরো ছবির জন্য ডায়েট করেছেন এই অভিনেত্রী৷
সংবাদমাধ্যমে নার্গিস বলেন, ‘ব্যাংককে এই ছবির শুটিংয়ের সময়টা বেশ মজার ছিল৷ সেখানে আমি সব সময় ফলের জুস খাওয়ার চেষ্টা করেছি৷ এ বিষয়ে অনেক পড়াশোনাও করেছি৷ টানা ছয় দিন ফলের জুস খেয়েছি৷ আর এই ছয় দিনেই আমার তিন কেজি ওজন কমেছে৷’
ম্যায় তেরা হিরো ছবিতে বরুন ধাওয়ানের বিপরীতে দেখা যাবে নার্গিসকে৷ ইলিয়েনা ডি ক্রুজও অভিনয় করেছেন ছবিতে৷ ছবিটি ৪ এপ্রিল মুক্তি পাওয়ার কথা৷ পিটিআই৷