ডি ডি মল্লিকের চিত্রকর্মে বাংলার নিসর্গ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যালারিতে ঢুকতেই চোখে পড়বে একটি গ্রাম। কুঁড়েঘর, ঘরের পাশে স্বচ্ছ জলের পুকুর। পুকুরে গাছের ছায়া। অ্যাক্রিলিকে আঁকা ছবিটি মনে প্রশান্তি জাগায়। আরও আছে ফুল, পাখি, পাহাড় এবং মানুষও। ঐতিহ্যবাহী পরিত্যক্ত স্থাপনার দেয়ালে পরগাছা চিরন্তন বাংলার নিসর্গ ক্যানভাসে মূর্ত হয়েছে। জলরং, তেলরং, অ্যাক্রিলিক ও মিশ্র মাধ্যমে আঁকা শিল্পী ডি ডি মল্লিকের এমন ২১টি চিত্রকর্ম নিয়ে আলিয়ঁস ফ্রঁসেজের গ্যালারিয়া জুমে গত শুক্রবার শুরু হয়েছে একক প্রদর্শনী। ‘পোয়েট্রি অব দ্য ক্রিয়েটর’ শিরোনামের এ প্রদর্শনীর উদ্বোধন করেন বরেণ্য চিত্রশিল্পী মনিরুল ইসলাম ও তরুণ ঘোষ। ‘পোয়েট্রি অব দ্য ক্রিয়েটর’ শিল্পীর তৃতীয় একক প্রদশনী। এটি চলবে ২১ এপ্রিল পর্যন্ত।