প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথমবারের মতো ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রবর্তিত ‘ডিআরইউ সাহিত্য পুরস্কার ২০১৬’ পেলেন কবি ও সাংবাদিক হাসান হাফিজ। এ বছর প্রকাশিত অভিমান মৃত্যু ও পাথর কাব্যগ্রন্থের জন্য তাঁকে এই পুরস্কার দেওয়া হয়। গতকাল সাগর-রুনি মিলনায়তনে পুরস্কার তুলে দেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। ডিআরইউ সাহিত্য পুরস্কারের সম্মাননা স্মারক, সনদ ছাড়াও বিজয়ীকে নগদ ৫০ হাজার টাকা দেওয়া হয়।