ডিএনএ বটে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরান্ডা কের
মিরান্ডা কের

বি পজেটিভ। না, মিরান্ডা কেরের রক্তের গ্রুপ নয়, জীবনদর্শন! খুব কঠিন সময় পার করছেন এই সুপার মডেল। স্বামী ওরল্যান্ডো ব্লুমের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে। বিচ্ছেদের জ্বালা বড় জ্বালা। এ তো জীবনটার ছকই ওলট-পালট করে দেয়। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, বুকে যেন পাথর বেঁধেছেন কের। ব্যক্তিগত শোকের ছাপ শুধু মুখে নয়, নিজের ক্যারিয়ারেও পড়তে দেননি। গত বছর বিশ্বের সবচেয়ে আয় করা মডেলদের তালিকায় দুইয়ে থাকা কের যেন ক্যারিয়ারের ঊর্ধ্বমুখী গ্রাফটাকে নামতে দিতে চান না। কের জানান, জীবনের কঠিনতম পরিস্থিতিতে শক্ত থাকাটা তাঁর ডিএনএর মধ্যেই আছে।