ডিক্যাপ্রিওর অন্য বিশ্বকাপ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল খেলাটা মার্কিন মুলুকে ঠিক ততটা জনপ্রিয় নয়৷ তবে লিওনার্দো ডিক্যাপ্রিও বিশ্বকাপ দেখতে উড়ে গেছেন ব্রাজিলে৷ ব্রাজিল তো আর শুধু ফুটবল-কফির দেশ নয়, ছুটি কাটানোর ভালো জায়গাও৷ সেখানে বেশ আমোদেই আছেন এই হলিউড তারকা৷ ব্রাজিলে ডিক্যাপ্রিওর বিশ্বকাপ পার্টিতে ৫০ জন সুন্দরীকে আমন্ত্রণ জানানো হয়েছে বলেও খবর!
ব্রাজিলে বিরাট এক প্রমোদতরিতে তাঁবু গেড়েছেন ডিক্যাপ্রিও৷ অবশ্য পার্টির আয়োজন করা হয় এক নৈশক্লাবে৷ পার্টিতে বিশেষ কোনো তরুণীর ব্যাপারে এই সুদর্শন তারকা আগ্রহ দেখাননি বলেই খবর৷ ডিক্যাপ্রিও বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান আর ম্যাচটি দেখার পর এই পার্টির আয়োজন করেন৷ এএনআই৷