ডিক্যাপ্রিওর চোখে জল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিওনার্দো ডিক্যাপ্রিও
লিওনার্দো ডিক্যাপ্রিও

অস্কারের দৌড়ে ফেবারিট ছিলেন না। তার পরও মনোনয়ন যখন পেয়েছেন, মনে ক্ষীণ আশা তো ছিলই। কিন্তু শেষ পর্যন্ত সেরা অভিনেতার নাম ঘোষণা তাঁর চোখে বিষাদের জল এনে দিল। এ নিয়ে পাঁচবার মনোনয়ন পেয়েও একবারও অস্কার ট্রফি হাতে তোলার সৌভাগ্য হলো না লিওনার্দো ডিক্যাপ্রিওর। ১৯৯৪ সালে হোয়াটস ইটিং গিলবার্ট গ্রেপ, ২০০৫ সালে দি অ্যাভিয়েটর, ২০০৭ সালে ব্লাড ডায়মন্ড-এর পর এবার দ্য উলফ অব ওয়াল স্ট্রিট ছবির জন্য দুটো বিভাগে মনোনয়ন পেয়েছিলেন। এবারও ব্যর্থ হওয়ার পর হলিউডের বাসিন্দারা একের পর এক টুইট করে সমবেদনা জানিয়েছেন তাঁকে। আইএএনএস।