ডিজনি ছবির ডাইনি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাঞ্জেলিনা জোলি
অ্যাঞ্জেলিনা জোলি

অভিনয়ের প্রয়োজনে তারকাদের কত রূপই না নিতে হয়! শিশুদের জন্য কখনো তাঁদের সাজতে হয় ভূত-প্রেত, জাদুকর আবার কখনো-বা ভয়ংকর ডাইনি। সম্প্রতি ডিজনি ছবির একটি চলচ্চিত্রের জন্য ডাইনি সেজেছেন অ্যাঞ্জেলিনা জোলি। এমনকি শুটিংয়ের সময় অদ্ভুত পোশাক পরে নিছক মজার জন্য বেশ কিছু শিশুর সঙ্গে দুষ্টুমি পর্যন্ত করেছেন। খবর পিটিআইয়ের।
এ প্রসঙ্গে জোলি জানিয়েছেন, ডিজনি ছবির সেটে ডাইনির পোশাক পরে থাকার সময় হঠাত্ই মনে হলো, আরে আমি তো ডিজনির চরিত্র! শিশুদের কাছে গিয়ে ওদের একটু ভয় দেখিয়ে আসি। এরপর সেটে কয়েকজন শিশুর কাছে হাজির হওয়া মাত্রই ভয়ে চিত্কার করে কেঁদে উঠেছে অনেকে। একজন তো ভয় পেয়ে তার মায়ের কাছে গিয়ে বলেছে, মা, মা, ডাইনির হাত থেকে বাঁচাও।’
অ্যাঞ্জেলিনা জোলি আরও বলেছেন, ‘বেশ কয়েকজন শিশু আমাকে দেখে ভয় পেলেও আমার চার বছরের মেয়ে ভিভানি কিন্তু মোটেও ভয় পায়নি।’
‘মেলফিসেন্ট’ নামের একটি শিশুতোষ চলচ্চিত্রের কাজ করছেন জোলি। আগামী বছর মুক্তি পাবে জোলির এ চলচ্চিত্রটি।