ডিজাইনার অ্যাপেলগেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্তন ক্যানসারে সহায়ক তহবিল গঠনের জন্য অভিনেত্রী ক্রিস্টিনা অ্যাপেলগেট ভিন্ন এক উদ্যোগ নিয়েছেন। নারীদের গয়নার নকশা করেছেন তিনি। অ্যাপেলগেটের নিজের দাতব্য প্রতিষ্ঠানের জন্যই ওই তহবিল দরকার। তাই অ্যাপেলগেটের ডিজাইন করা নারীদের গলার ওই হারটি নিলামে তোলা হবে। সুইটেস্ট থিং ছবির এই তারকা জুয়েলারি ডিজাইনার অ্যালেক্স উওর সঙ্গে একত্রে গয়নাটির নকশা করেছেন। অ্যাপেলগেট বললেন, ‘গলার ওই হারে একটি বৃক্ষের নকশা করা হয়েছে। বৃক্ষের ডালপালা হচ্ছে ভারসাম্য, শান্তি ও ঐক্যের প্রতীক। বৃক্ষে সাতটি পাতা আছে। পাতাগুলো সপ্তাহের সাত দিনের প্রতীক। প্রতিটি দিনই যেন একজন নারীর জীবনে পূর্ণতা নিয়ে আসে—এই চিন্তা থেকে ওভাবে নকশাটা করা হয়েছে।’ ওয়েবসাইট।