ডিজাইনার ক্যারি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রচুর গান গেয়েছেন। কুড়িয়েছেন দুনিয়াজোড়া খ্যাতি। এখন গানের পাশে অন্যদিকে মন দিতে চান পপ তারকা মারায়া ক্যারি, যা তাঁর নামের পাশে যোগ করবে নতুন পরিচিতি। কিছুদিন আগে স্বামী নিক ক্যানন তেমনি ইঙ্গিত দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘বিশেষ একটা কিছু করতে যাচ্ছেন ক্যারি।’ এবার জানা গেল ডিজাইনিংয়ের ওপর কাজ করছেন ৪০ বছর বয়সী এই গায়িকা। মার্কিন কেব্ল চ্যানেল হোম শপিং নেটওয়ার্কের (এইচএসএন) সঙ্গে যৌথভাবে কাজ করছেন তিনি। ওয়েবসাইট।