ডিজাইনার জোলি
ছয়-ছয়টা ছেলেমেয়ে আর ব্র্যাড পিটকে নিয়ে সুখেই দিন কাটাচ্ছেন অ্যাঞ্জেলিনা জোলি। সুখ যেন সংসারের কানায় কানায় উপচে পড়ছে। লোকে এত দিন তাঁকে দক্ষ অভিনেত্রী আর জাতিসংঘের শুভেচ্ছাদূত বলে জানত। সম্প্রতি নতুন একটি পরিচয় যোগ হয়েছে। ডিজাইনার হিসেবে আত্মপ্রকাশ করেছেন জোলি। ডিজাইনার রবার্ট প্রোকোপের সঙ্গে মিলে এখন থেকে স্বর্ণালংকারের ডিজাইন করবেন তিনি। স্বর্ণালংকারের নাম দেওয়া হয়েছে ‘দ্য প্রটেক্টর’ (রক্ষক)। অলংকার বিক্রি করা অর্থের একটা অংশ দাতব্য একটি সংস্থাকে দেওয়া হবে, যারা যুদ্ধ ও প্রাকৃতিক বিপর্যয়ের শিকার শিশুদের সহায়তা করে।এদিকে সম্প্রতি এক সাক্ষাৎকারে অ্যাঞ্জেলিনা জোলি বলেছেন, প্লাস্টিক সার্জারি তাঁর একদম অপছন্দ। এটা করানোর ব্যাপারে কখনো তাঁর কোনো আগ্রহ ছিল না, নেইও। পাশাপাশি তিনি এও বলেছেন, সৌন্দর্যবর্ধনের জন্য কাটাকুটির ব্যাপারটা কাউকে যদি আনন্দ দেয়, তাহলে দোষের কিছু দেখেন না তিনি। ওয়েবসাইট।