ডিজাইনার রবি উইলিয়ামস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গেল বছরই সংগীত দুনিয়ায় ২০ বছর পূর্তি পালন করেছেন রবি উইলিয়ামস। এবার নতুন আরেক পরিচয়ে পরিচিত হতে যাচ্ছেন এই সংগীতশিল্পী। সেপ্টেম্বরে রবির ডিজাইন করা কিছু পোশাক বাজারে আসছে বলে জানিয়েছেন তাঁর মুখপাত্র। পুরুষদের জন্য ডিজাইন করা এই পোশাকগুলোর পোশাকি নাম ‘ফ্যারেল’। রবি জানিয়েছেন, নতুন এই পরিচয়ে আবির্ভূত হওয়ার পেছনে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছেন তাঁর প্রয়াত দাদা। নতুন পোশাকগুলো পাওয়া যাবে যুক্তরাজ্যের হাউস অব ফ্রেজার ডিপার্টমেন্ট স্টোর এবং অনলাইনে শপডিরেক্ট ডটকম ঠিকানায়। ওয়েবসাইট।