ডিজাইনার লারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনয় ছাড়াও তারকাদের বাড়তি কিছু যোগ্যতা থাকতে হয়। সেই যোগ্যতার পাল্লাটা ভারী করতেই বুঝি লারা দত্ত ডিজাইনের কাজে হাত দিয়েছেন। তাও পোশাক-আশাক নয়, জুতা নিয়ে ডিজাইনে নেমে পড়েছেন তিনি। আগামী মাসেই টেনিস তারকা মহেশ ভূপতিকে বিয়ে করতে যাচ্ছেন এই অভিনেত্রী। তিনি আশা করছেন, চলতি বছরের শেষ নাগাদ তাঁর ডিজাইন করা জুতা বাজারে আসবে। লারার ডিজাইন দেখে মহেশ তো মহা খুশি। হবু স্ত্রীর এমন গুণ কাজে না লাগালে কি চলে! নিজের কোম্পানি গ্লোবোস্পোর্টকে বলে দিয়েছেন লারার হয়ে ওকালতি (পণ্যের বিক্রির স্বার্থে) করতে। ওয়েবসাইট।