বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটে আগামী ৫ জুন থেকে ১৯ জুন ২০১৪ পর্যন্ত ডিজিটাল সিনেমা নির্মাণের ওপর একটি কর্মশালার আয়োজন করা হয়েছে৷
কর্মশালায় প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে এবং প্রশিক্ষণার্থীরা নিজেরাই শুটিং করে ডিজিটাল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করবেন৷ কোর্স পরিচালনা করবেন তানভীর মোকাম্মেল।
কর্মশালাটির বিষয়বস্তু: চলচ্চিত্রের ভাষা, ডিজিটাল ক্যামেরা চালনা, শব্দ গ্রহণ, চিত্রনাট্য, শট ডিভিশন ও সম্পাদনা৷ ক্লাস নেবেন তানভীর মোকাম্মেল ও পঙ্কজ পালিত৷ কোর্সটির সমন্বয়কারীর দায়িত্ব পালন করবেন নিগার বানু৷ বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটের কার্যালয়ে প্রতিদিন বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত ভর্তি হওয়া যাবে৷
যোগাযোগের ঠিকানা: বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট, ১৬০ লেক সার্কাস (৫ম তলা), কলাবাগান, (সিঙ্গারের গলি), ঢাকা-১২০৫
ফোন: ০১৭১২০৮৬১০২, ০১৭১১৯৪০১৬৩