ডিজিটাল পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দর্শক, ভক্তদের আরও কাছে টানতে প্রযুক্তির দ্বারস্থ হলেন তিন দেওল। তিন প্রজন্মের তিন তারকা ধর্মেন্দ্র, সানি ও ববি দেওল সম্প্রতি একটি ওয়েবসাইটের উদ্বোধন করলেন। www.vijaytafilms.com নামের এই ওয়েবসাইটের মাধ্যমে বাপ-বেটারা এবার ভক্তদের সঙ্গে সরাসরি যুক্ত হলেন। শিগগিরই ইউটিউব ও ফেসবুকে তাঁরা নিজস্ব পেজ উন্মোচন করবেন বলে জানিয়েছেন। ‘দর্শক ও ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেই এ পন্থা বেছে নিলাম আমরা। দর্শকেরা সর্বক্ষণ আমাদের সম্পর্কে আপডেট তথ্য পাবেন। প্রযুক্তির সুবিধা এটাই।’ বললেন সানি দেওল। ওয়েবসাইট।