ডিজিটাল হচ্ছে 'এই তো প্রেম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাকিব খান ও বিন্দু অভিনীত এই তো প্রেম ছবির বেশির ভাগ শুটিং হয় ২০০৯ সালে। সম্প্রতি ছবিটির শুটিং শেষ করেছেন পরিচালক সোহেল আরমান। ছবিটি তৈরি হয়েছিল ৩৫ মিলিমিটার প্রযুক্তিতে। কিন্তু এবার ছবিটি ডিজিটাল প্রযুক্তিতে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
সোহেল আরমান বলেন, ‘ছবিটিকে ডিজিটাল প্রযুক্তিতে রূপান্তর করার প্রক্রিয়া চলছে। এবার ঈদে শতাধিক প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এরই মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক হলমালিক ছবিটির ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। এটা খুব ইতিবাচক দিক।’
২০০৯ সালে এই তো প্রেম ছবির ‘আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই’ গানটি দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। তখন ছবিটির ব্যাপারে দর্শকদের আগ্রহ তৈরি হয়।