ডিজিটাল 'থিয়েটারওয়ালা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একেবারে হঠাৎ করেই থিয়েটারওয়ালা নাট্যপত্রিকাটি উধাও হয়ে গিয়েছিল বছর তিনেক আগে। নাটক নিয়ে যাঁদের প্রবল আগ্রহ, তাঁরা পত্রিকাটি পড়তেন খুঁটিয়ে খুঁটিয়ে। বিশেষ করে আলাপন, আড্ডা, নাট্য-সমালোচনা বিভাগগুলো পড়তে অনেকেই পরবর্তী সংখ্যার জন্য অপেক্ষা করতেন সাগ্রহে। ১৯৯৮ সালে শুরু হয়েছিল থিয়েটারওয়ালার অনিয়মিত প্রকাশনা, কষ্টেসৃষ্টে তা ২৭টি সংখ্যা পর্যন্ত টিকিয়ে রেখেছিলেন সম্পাদক হাসান শাহরিয়ার। কিন্তু এ রকম একটি পত্রিকা বাজারে টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টাও সফল হয়নি। তাই কী করবেন এই পত্রিকা নিয়ে, সম্পাদক ভেবেছেন বিস্তর। শেষে এবারের পয়লা বৈশাখে থিয়েটারওয়ালার ডিজিটাল মুক্তি দিলেন তিনি। সবচেয়ে বড় কথা, theatrewala.net-এ পত্রিকাটির পুরোনো সবগুলো সংখ্যাও পড়া যাবে। এ ছাড়া প্রয়োজনে প্রিন্ট বের করা বা ভালো লাগা লেখাটিকে ‘লাইক’ দেওয়া বা বন্ধুর সঙ্গে ‘শেয়ার’ করার সুবিধাও রয়েছে।
নাট্যপ্রেমীদের জন্য থিয়েটারওয়ালা সত্যিই সুসংবাদ নিয়ে এল।