ডিজুসের জন্মদিনের কনসার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণফোনের ডিজুস ব্র্যান্ডের পঞ্চম জন্মদিন ছিল ১৪ এপ্রিল। আজ এ উপলক্ষে এক কনসার্টের আয়োজন করা হয়েছে ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে। জানা গেছে, বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের শিল্পীরা অংশ নেবেন এ কনসার্টে। বাংলাদেশ থেকে অংশ নেবে জেমস, অর্থহীন, আর্টসেল ও ওয়ারফেজ।কনসার্ট আয়োজনে সহযোগিতা করছে রূপকথা ইভেন্ট অ্যান্ড কমিউনিকেশনস। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা রুবাইয়াত্ ঠাকুর জানান, গতকাল বৃহস্পতিবার ঢাকায় এসে পৌঁছেছেন ভারতের ফসিল্স ও লক্ষ্মীছাড়া ব্যান্ডের সদস্যরা। আরও এসেছেন পাকিস্তানের জনুন ব্যান্ডের আলী আজমত। আজ সকালে কলকাতা থেকে আসছেন ভূমি ব্যান্ডের সদস্যরা।কনসার্ট শুরু হবে বেলা দুইটায়।