ডিজুসের বর্ষপূর্তি কনসার্টে তিন দেশের শিল্পী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রামীণফোনের ডিজুস ব্র্যান্ডের পঞ্চম জন্মদিন ১৪ এপ্রিল। এ উপলক্ষে ১৬ এপ্রিল এক কনসার্টের আয়োজন করা হয়েছে ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে। জানা গেছে, বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের শিল্পীরা অংশ নেবেন এই কনসার্টে। এর মধ্যে বাংলাদেশের জেমস, অর্থহীন, আর্টসেল ও ওয়ারফেজ; ভারতের অঞ্জন দত্ত, ফসিল ও লক্ষ্মীটেরা এবং পাকিস্তানের জনুন ব্যান্ডের আলী আজমত অংশ নেবেন।এই কনসার্ট আয়োজনে সহযোগিতা করছে রূপকথা ইভেন্ট অ্যান্ড কমিউনিকেশনস। এই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা রুবাইয়াত্ ঠাকুর জানান, ১৬ এপ্রিল কনসার্ট শুরু হবে দুপুর ১২টায়। চলবে রাত আটটা পর্যন্ত। আর এই কনসার্টের টিকিটের ক্ষেত্রে ডিজুস ব্যবহারকারীরা পাবেন বিশেষ সুবিধা।