ডিজে দিদারের ‘ইনফিনিটি’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসেছে ডিজে দিদারের নতুন অ্যালবাম ইনফিনিটি। সম্প্রতি ঢাকার কসমো লাউঞ্জে অ্যালবামটির মোড়ক খোলা হয়। ড্যান্স মিউজিক ধাঁচে করা হয়েছে অ্যালবামটি।ডিজে দিদারের পুরো নাম দিদার আহমেদ। ইংল্যান্ডে জন্ম নেওয়া বাঙালি এই শিল্পী বিশ্বের বিভিন্ন দেশে ডিজে হিসেবে অনুষ্ঠান করেছেন। ইংল্যান্ডের নামী বিভিন্ন ক্লাবে অনুষ্ঠান করেছেন তিনি। ইনফিনিটি বাংলাদেশে তাঁর প্রথম অ্যালবাম।