প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রসবোধ দিয়ে সোমবার যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারের অস্কার অনুষ্ঠানটা মাতিয়ে রেখেছিলেন উপস্থাপিকা এলেন ডিজেনারেস। দর্শকসারিতে বসে থাকা তারকাদের খোঁচা মারতেও ছাড়েননি। গতবার পুরস্কার নিতে মঞ্চে ওঠার সময় সিঁড়িতে হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলেন জেনিফার লরেন্স। সেই কথা মনে করিয়ে দিয়ে বলেছেন, ‘ভয় নেই, এবার তুমি জিতলে তোমার কাছেই ট্রফিটা নিয়ে যাব।’ ব্রুস ডার্নের বংশে অনেকেই অন্যান্য কাজ দিয়ে খ্যাতিমান হয়েছেন। ডার্ন কেন সেসব বাদ দিয়ে অভিনেতা হলেন, এ নিয়ে খোঁচা দিয়ে বলেছেন, ‘কী সমস্যা হয়েছিল বলো?’ দর্শকসারিতে বসে থাকা ব্যক্তিটা লিজা মিনেল্লিই নাকি তাঁর বদলে তাঁর মতোই দেখতে কেউ এসেছে, এ নিয়েও মজা করেন। আইএএনএস।