ডিবি পুলিশের কর্মকর্তা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাঁকা রাস্তা। ছিনতাইকারীর পেছন পেছন ছুটছেন গোয়েন্দা বিভাগের একজন মহিলা পুলিশ ইন্সপেক্টর। হাতে পিস্তল নিয়ে পিছু নিয়েছেন ছিনতাইকারীর। একসময় ধরে ফেললেন ছিনতাইকারীকে। এই পুলিশ কর্মকর্তা বন্যা মির্জা। বাস্তবে নয়, এটি একটি নাটকের দৃশ্য। নোমান রবিনের লেখা ও পরিচালনায় ধারাবাহিকটির নাম বিউটি পার্লার। বন্যা মির্জা বলেন, ‘পরিচালক যেমনটি চেয়েছেন ঠিক সেভাবেই চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আগে কখনো এ রকম চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করিনি। শুটিং করতে গিয়ে নানা ধরনের শারীরিক কসরত করতে হয়েছে, যা পুলিশ কর্মকর্তারা সাধারণত করে থাকেন। সব মিলিয়ে অভিনয়টা খুব উপভোগ করেছি।’ নাটকের অন্য শিল্পীরা হলেন চ্যালেঞ্জার, শিরিন বকুল, হাসান মাসুদ, রোজী সিদ্দিকী, মনিরা মিঠু প্রমুখ। নাটকটি এখন আরটিভিতে দেখানো হচ্ছে।