ডিভিডি ও ভিসিডিতে ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’
মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ডিভিডি ও ভিসিডি আকারে এনেছে ফাহিম মিউজিক। ডিভিডিতে বোনাস ট্র্যাক হিসেবে থাকছে মেকিং অব দ্য ফিল্ম, পরিচালক ও শিল্পীদের সাক্ষাৎকার, থিয়েট্রিক্যাল ট্রেলার, অব্যবহূত দৃশ্য এবং মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত নতুন ১৩ মিনিটের স্বল্পদৈর্ঘ্য ছবি ওকে, কাট। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মুক্তির পর দেশে-বিদেশে ছবিটি নিয়ে ভূয়সী প্রশংসা যেমন হয়, পাশাপাশি কিছু বিরূপ সমালোচনাও হয়। ফারুকী চলচ্চিত্রের ভাষায় সেই সব সমালোচনার উত্তর দিয়েছেন ওকে, কাট ছবিতে।ওকে, কাট ইতিমধ্যে দেখানো হয়েছে রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নেটপ্যাক সেমিনারে। এ ছাড়া ১৫ সেপ্টেম্বর থেকে রাশিয়ায় অনুষ্ঠেয় কাজান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বল্পদৈর্ঘ্য বিভাগে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে ওকে, কাট।