ডিভিডিতে আটটি প্রামাণ্যচিত্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৭১ টিভি প্রযোজিত আটটি প্রামাণ্যচিত্র নিয়ে তৈরি চারটি ডিভিডির মোড়ক খোলা হলো গত মঙ্গলবার সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্সে। মোড়ক খুলেছেন আনিসুজ্জামান, মানজারেহাসীন মুরাদ, ম হামিদ, ৭১ টিভির প্রধান নির্বাহী সামিয়া জামান এবং ডিভিডিগুলোর পরিবেশক প্রতিষ্ঠান লেজার ভিশনের চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমান। আরও উপস্থিত ছিলেন প্রামাণ্য চলচ্চিত্রগুলোর নির্মাতা শবনম ফেরদৌসী, ব্রাত্য আমিন, পলাশ রসুল, তাসমিয়াহ মৌসহ অনেকে। প্রামাণ্য চলচ্চিত্রগুলো হলো পতাকা, বাংলা নামে দেশ, হরতালনামা, শহরকাব্য, বিষকাব্য, টোকাই ২০১২, ৩৬.২৪.৩৬ ও হেফাজতনামা। এই অনুষ্ঠানে জানানো হয়, প্রামাণ্যচিত্রগুলো এরই মধ্যে দেশ-বিদেশের একাধিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও পুরস্কৃত হয়েছে। অনুষ্ঠানে প্রামাণ্যচিত্রগুলোর নির্বাচিত অংশ দেখানো হয়।