ডিভিডিতে চলচ্চিত্র ‘রাবেয়া’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তানভীর মোকাম্মেল পরিচালিত বিকল্পধারার চলচ্চিত্র রাবেয়া এরই মধ্যে দেশে প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়েছে। চলচ্চিত্রটি সুস্থ ছবির দর্শকদের কাছে বেশ সমাদৃত হয়। এবার ডিভিডি ফরম্যাটে প্রকাশ করা হয়েছে ছবিটি। গতকাল শুক্রবার ছিল এর প্রকাশনা অনুষ্ঠান। বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটে সরকারি অনুদানের মুক্তিযুদ্ধভিত্তিক এই ছবিটির ডিভিডির মোড়ক উন্মোচন করেন তথ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন। এ সময় পরিচালক তানভীর মোকাম্মেলসহ ছবিটির কলাকুশলীরা উপস্থিত ছিলেন।রাবেয়া চলচ্চিত্রটিতে অভিনয় করছেন আলী যাকের, বন্যা মির্জা, তৌকীর আহমেদ, মুরাদ আরমান, মাসুম আজিজ, কেরামত মওলা, চিত্রলেখা গুহ, আবদুল আজিজ, উত্তম গুহ, ভাস্বর ব্যানার্জি, সাইদুল ইসলাম, গীতশ্রী চৌধুরী প্রমুখ।