ডিভিডিতে ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র তৈরি করেছিলেন দাদা সাহেব ফালকে। ৪০ মিনিটের এই ছবির নাম রাজা হরিশ্চন্দ্র। ১৯১৩ সালে তৈরি ছবিটি এবার এসেছে ডিভিডিতে। প্রকাশ করেছে ভারতের জাতীয় ফিল্ম আর্কাইভস (এনএফএআই)। এই সংস্থার পরিচালক প্রশান্ত পাথরবে গত শনিবার গণমাধ্যমের কাছে আনুষ্ঠানিকভাবে এই ডিভিডি প্রকাশের ঘোষণা দেন। রাজা হরিশ্চন্দ্র প্রথম প্রদর্শন করা হয়েছিল ১৯১৩ সালের ২১ এপ্রিল, মুম্বাইয়ের অলম্পিয়া পিকচার প্যালেসে। ছবির পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ছিলেন দাদা সাহেব ফালকে। অভিনয় করেছিলেন ডি ডি দেবকে, পি জি সেন প্রমুখ।