ডিম ছুড়ে ঝামেলায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঝেমধ্যেই ভুল কারণে খবরের শিরোনাম হচ্ছেন। এবার জাস্টিন বিবারের বিরুদ্ধে আনা হয়েছে প্রতিবেশীর বাসায় ডিম ছুড়ে মারার অভিযোগ। এর জন্য শাস্তিও ভোগ করতে হচ্ছে।
অল্প বয়সেই খ্যাতির তুঙ্গে ওঠা এই পপতারকার আচরণ আগামী দুই বছর নজরদারির মধ্যে থাকবে। রাগ নিয়ন্ত্রণের জন্য তিন মাসের কাউন্সেলিং করাতে হবে। পাঁচ দিনের কমিউনিটি শ্রম দেওয়ার পাশাপাশি বিবারকে জরিমানা গুনতে হবে প্রায় ৬৩ লাখ টাকা। এ ছাড়া আগামী দুই বছর প্রতিবেশীর বাড়ির ১০০ গজের ভেতরে ঢুকতে পারবেন না।
কৃতকর্মের জন্য অনুতপ্ত বিবার ভবিষ্যতে এমনটা করবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছেন। ডিম ছুড়েই এত আক্কেলসেলামি দিতে হবে কে জানত! পিটিআই।