ডিমে আপত্তি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শর্ট টার্ম শাদি ছবিতে ইমরান খানের সঙ্গে শুটিং করছেন কারিনা কাপুর। এ ছবির কিছু অংশের শুটিং হচ্ছে যুক্তরাষ্ট্রে। একটি দৃশ্যে দেখা যাবে ক্যাফেতে বসে সকালের নাশতা সারছেন কারিনা ও ইমরান। শুটিং করতে গিয়ে বেঁকে বসলেন কারিনা। নাশতার টেবিলে ডিম দেওয়া হয়েছে। ডিম খেতে গুরুতর আপত্তি তাঁর। এর কারণ জানতে চাইলে কারিনার জবাব, ‘ছয় বছর আগে আমিষ খাওয়া ছেড়েছি। ডিমের বদলে অন্য কিছু দাও।’ শেষে গোটা কয়েক কেক এনে কারিনার আবদার রক্ষা করলেন পরিচালক শাকুন বাত্রা। ওয়েবসাইট।