ডিরেক্টরস গিল্ডের নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ‘ডিরেক্টরস গিল্ড’-এর দ্বিতীয় সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হলো গত শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে। নির্বাচনে নাসির উদ্দীন ইউসুফ সভাপতি ও গাজী রাকায়েত সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হন। কমিটির অন্য সদস্যরা হলেন সালাউদ্দিন লাভলু, নাহিদ আহমেদ পিয়াল, তাহের শিপন, এজাজ মুন্না, চয়নিকা চৌধুরী, সুমন আনোয়ার, আলভী আহমেদ ও রাজু আলীম।এ ছাড়া নির্বাহী সদস্য পদে রয়েছেন শামীম শাহেদ, হূদি হক, মেহের আফরোজ শাওন, গোলাম সোহরাব দোদুল, ইফতেখার আহমেদ ফাহমি, রিপন নবী, গাজী ফারুক, সাইফ আহমদ, অ্যালবার্ট খান ও হাসিনা আহমেদ সোমা।