ডিলিট পাচ্ছেন সৌমিত্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রখ্যাত অভিনেতা ও আবৃত্তিকার সৌমিত্র চট্টোপাধ্যায়কে সাম্মানিক ডিলিট দিচ্ছে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়। অভিনয়ে বিশেষ অবদান রাখার জন্য তাঁকে এই সম্মান দেওয়া হচ্ছে। তাঁর সঙ্গে এই সম্মান আরও পাচ্ছেন চিত্রশিল্পী গণেশ পাইন। ২৪ ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে এই সম্মান তুলে দেওয়া হবে এ দুই কৃতী বাঙালির হাতে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সোমবার সৌমিত্র চট্টোপাধ্যায় এবং গণেশ পাইনকে সাম্মানিক ডিলিট দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে।