ডিসকভারি চ্যানেল এবার বাংলায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজ্ঞান ও প্রযুক্তিপ্রেমী, প্রকৃতি ও জীবজন্তুপ্রিয় দর্শকদের কাছে ডিসকভারি প্রিয় একটি চ্যানেল। বাংলা ভাষাভাষী দর্শকদের টানতে চ্যানেল কর্তৃপক্ষ এবার নতুন উদ্যোগ নিয়েছে। ইংরেজি, হিন্দি, তামিল ও তেলেগু ভাষার পাশাপাশি চ্যানেলটি কিছু অনুষ্ঠান এবার বাংলা ভাষায় সম্প্রচার করছে। ‘এর মাধ্যমে বাংলা ভাষাভাষীরা আমাদের প্রচারিত বিষয়গুলো আরও গভীরভাবে হূদয়ঙ্গম করতে পারবেন।’ বললেন চ্যানেলটির দক্ষিণ এশিয়াবিষয়ক মহাব্যবস্থাপক রাহুল জোহরি। দর্শকেরা টিভির রিমোট কন্ট্রোলের সাহায্যে তাঁদের পছন্দসই ভাষার চ্যানেল নির্বাচন করতে পারবেন বলে কর্তৃপক্ষ দাবি করেছে।১৯৯৮ সাল থেকে ভারতে হিন্দিতে সম্প্রচার চালিয়ে আসছে চ্যানেলটি। ওয়েবসাইট।