ডিসেম্বরে জাতীয় চলচ্চিত্র পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হবে এ বছরের ডিসেম্বরে। সেভাবেই কাজ এগিয়ে নিচ্ছে তথ্য মন্ত্রণালয়। সংশ্লিষ্ট একটি সূত্র থেকে জানা গেছে, এখন জুরি বোর্ডের সদস্যরা ছবি দেখছেন। আগামী অক্টোবর মাসের মধ্যে জুরি বোর্ড ২০১১ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য তাদের সুপারিশ পেশ করবে। মন্ত্রিপরিষদের সভায় অনুমোদন পাওয়ার পর পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের নাম চূড়ান্ত করা হবে।এরপর আয়োজন করা হবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান।এবার পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র জমা পড়েছে ২০টি। এর মধ্যে রয়েছে সরকারের অনুদান পাওয়া দুটি ছবি—নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত গেরিলা এবং মোরশেদুল ইসলাম পরিচালিত আমার বন্ধু রাশেদ। রয়েছে সাতটি প্রামাণ্যচিত্র। জুরি বোর্ডের অন্যতম সদস্য এবং তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হারুন অর রশীদ বলেন, ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য নিয়ম অনুযায়ী ছবিগুলোকে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে হবে। প্রামাণ্যচিত্রের ক্ষেত্রে তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।’জুরি বোর্ডের অন্য সদস্যরা হলেন: তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাফিজুর রহমান (সভাপতি), পীযূষ বন্দ্যোপাধ্যায়, মহিউদ্দিন ফারুক, আবদুল লতিফ, ফারুক, আলমগীর, আলম খান, সৈয়দ হাসান ইমাম, সুবর্ণা মুস্তাফা, সাদি মহম্মদ ও অনুপম হায়াৎ। সদস্যসচিব লিয়াকত আলী খান।