ডিসেম্বরে জাতীয় চলচ্চিত্র পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ডিসেম্বরে দেওয়া হবে ২০১১ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরই মধ্যে গত বৃহস্পতিবার জুরি বোর্ড এই পুরস্কারের জন্য একটি সুপারিশমালা চূড়ান্ত করেছে। মন্ত্রিপরিষদের সভায় অনুমোদন পাওয়ার পরই তা গেজেট আকারে ঘোষণা করা হবে। জুরি বোর্ডের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এবার আজীবন সম্মাননার জন্য রাজ্জাকের নাম সুপারিশ করা হয়েছে। এ ছাড়া অন্যান্য বিভাগের জন্য যা সুপারিশ করা হয়েছে, তা হলো: সেরা ছবি গেরিলা, পরিচালক নাসির উদ্দীন ইউসুফ (গেরিলা), কাহিনি মুহম্মদ জাফর ইকবাল (আমার বন্ধু রাশেদ), সংলাপ নাসির উদ্দীন ইউসুফ ও এবাদুর রহমান (গেরিলা), অভিনেতা ফেরদৌস (কুসুম কুসুম প্রেম), অভিনেত্রী জয়া আহসান (গেরিলা), সহ-অভিনেতা আলমগীর (কে আপন কে পর), সহ-অভিনেত্রী ববিতা (কে আপন কে পর), খলনায়ক শতাব্দী ওয়াদুদ (গেরিলা) ও মিশা সওদাগর (বস নাম্বার ওয়ান), গীতিকার শফিক তুহিন (প্রজাপতি), সুরকার ইমন সাহা (কুসুম কুসুম প্রেম), সংগীত পরিচালক হাবিব (প্রজাপতি), গায়ক কুমার বিশ্বজিৎ (মা আমার চোখের মণি), গায়িকা ন্যান্সি (প্রজাপতি), পোশাক পরিকল্পনা শিমূল ইউসুফ (গেরিলা), রূপসজ্জা মো. আলী বাবুল (গেরিলা), শিল্প নির্দেশনা অনিমেষ আইচ (গেরিলা), চিত্রগ্রাহক অপু রোজারিও (আমার বন্ধু রাশেদ), শিশুশিল্পী সেমন্তী (খণ্ডযুদ্ধ ’৭১), প্রামাণ্যচিত্র আলবদর ও লোকনায়ক কাঙাল হরিনাথ।