ডিসেম্বরে ঢাকা আন্তর্জাতিক বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চেতনার জাগরণে বই’ স্লোগান নিয়ে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বইমেলা। জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত এই বইমেলায় দেশ ও দেশের বাইরের প্রায় ২৫০টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেবে।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ১০ দিনব্যাপী এই মেলা শুরু হবে আগামী ১২ ডিসেম্বর। চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত। মেলা উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
গতকাল জাতীয় গ্রন্থকেন্দ্রে সংবাদমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য জানান কেন্দ্রের পরিচালক অসীম সাহা।
অসীম সাহা জানান, এবারের বইমেলাকে আকর্ষণীয় করে তুলতে জাতীয় গ্রন্থকেন্দ্রের
পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। মেলায় কোনো প্রবেশপত্র থাকবে না।
মেলায় অংশগ্রহণকারী প্রতিটি প্রকাশনা প্রতিষ্ঠানকে মেলায় নতুন বই প্রকাশ
করতে হবে। সাহিত্যের বিভিন্ন শাখায়
দেওয়া হবে সাহিত্য পুরস্কার, মেলার সেরা বই, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত সেরা রিপোর্টসহ বিভিন্ন পুরস্কার।
দেশের প্রথম সারির লেখক, সাহিত্যিক, সাংবাদিক ও বুদ্ধিজীবীদের পাশাপাশি
দেশের বাইরে থেকেও অনেক সাহিত্যিক
ও শিক্ষাবিদ অংশ নেবেন এই বইমেলায়। এবারই প্রথম মেলায় থাকছে লিটলম্যাগ কর্নার।