ডিসেম্বরে নতুন অ্যালবাম আসবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্র মিলনায়তনে আজ সন্ধ্যায় গান করবেন কুমার বিশ্বজিৎ। ৪২ দিনের দীর্ঘ সফর শেষ করে তিনি দেশে ফিরেছেন গত সপ্তাহে। সফর, গান আর অ্যালবাম নিয়ে কথা হলো এই শিল্পীর সঙ্গে।দেশে ফিরলেন কবে?৩ অক্টোবর। যুক্তরাষ্ট্রে গিয়েছিলাম ২৩ আগস্ট। মাঝে এক দিনের জন্য দেশে এসেছিলাম। সকালে এসে রাতেই রওনা দিই অস্ট্রেলিয়ার উদ্দেশে। কোথায় কোথায় গান করলেন?যুক্তরাষ্ট্রে আটলান্টিক সিটি, আটলান্টা, মিয়ামি, নিউইয়র্ক ও ম্যারিল্যান্ডে। এই অনুষ্ঠানগুলোতে আমি একক এবং অন্য শিল্পীদের সঙ্গে গান করেছি। আর অস্ট্রেলিয়ার সিডনি, ক্যানবেরা ও মেলবোর্নে ছিল আমার একক অনুষ্ঠান। এবার রোজার ঈদ করেছি বাহরাইনে। ওখানে একটি অনুষ্ঠান ছিল।অনেকগুলো অনুষ্ঠানে গান করলেন। কেমন লেগেছে?একই সঙ্গে এত লম্বা সফর সচরাচর হয় না। সেদিক থেকে ভালোই লেগেছে। অনেক দিন আগে একটি বাণী শুনেছিলাম—এ দেশের প্রত্যেককে একবার করে যদি বিদেশ থেকে ঘুরিয়ে আনা সম্ভব হতো, তা হলে এই মানুষগুলোর মধ্যে দেশপ্রেম জাগ্রত হতো। দেশের বাইরে থাকা মানুষগুলোকে দেখলে তা স্পষ্ট বুঝতে পারি। আমাদের গান শোনার জন্য তাঁদের সবার মধ্যে সে কী আগ্রহ!আজও তো আপনার একটি অনুষ্ঠান আছে।ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্র আয়োজন করেছে। হলটা খুব ছোট। তাই খুব বড় কোনো প্রস্তুতি নেওয়ার সুযোগ নেই। তার মধ্যে যতটা ভালো করা সম্ভব, সেই চেষ্টাই করব।নতুন অ্যালবামের খবর কী?দুই বছর পর নতুন অ্যালবামের কাজ শুরু করেছি। পুরো অ্যালবামের কাজ করছেন প্রিন্স মাহমুদ। ঈদেই বের করার ইচ্ছা ছিল, পারব না। ডিসেম্বরে অবশ্যই বের করব। সেভাবেই এগোচ্ছি।