ডিসেম্বরে মালদ্বীপে বিয়ে করছেন সাইফ-কারিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিয়ের সময় ও স্থানের বিষয়টি নিশ্চিত করে জানালেন বলিউডের অভিনেতা সাইফ আলি খান।সম্প্রতি ভারতের একটি শীর্ষস্থানীয় দৈনিককে দেওয়া সাক্ষাত্কারে সাইফ জানিয়েছেন, এ বছরের ডিসেম্বরে অনাড়ম্বর এক বিয়ের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দীর্ঘদিনের প্রেমিকা কারিনা কাপুরকে বিয়ে করবেন তিনি।এ প্রসঙ্গে সাইফের উদ্ধৃতি দিয়ে ওয়ান ইন্ডিয়া জানিয়েছে, ‘অক্টোবরে নয়, ডিসেম্বরে বিয়ে করছি আমি এবং কারিনা। অনাড়ম্বর এ বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হবে মালদ্বীপে। সব মিলিয়ে এক শ মানুষ আমন্ত্রণ পাবেন আমাদের বিয়েতে।’উল্লেখ্য, এর আগে সাইফের মা বহুল আকাঙ্ক্ষিত এ বিয়ের তারিখ ১৬ অক্টোবর বলে ঘোষণা দিয়েছিলেন। এই সময়ের মধ্যে সাইফকে বিয়ের জন্য সতর্কবাণীও দিয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত মায়ের আদেশ অমান্য করে ঘোষিত তারিখের পরই বিয়ে করার চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন সাইফ।