ডুব নিয়ে হলিউড রিপোর্টার ও ভ্যারাইটির রিভিউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২৬ জুন হলিউড রিপোর্টার এবং ২৮ জুলাই ভ্যারাইটি প্রকাশ করে ডুব ছবির রিভিউ। সেখানে লেখা হয়েছে, বাংলাদেশের একজন জনপ্রিয় লেখক ও চলচ্চিত্রকারের জীবন থেকে নির্মিত হয়েছে ডুব। ছবির চলচ্চিত্রকারের সম্পর্ক হয় কন্যার সহপাঠীর সঙ্গে। ভ্যারাইটি লিখেছে, পারিবারিক সংকট চমৎকরভাবে পর্দায় ফুটিয়ে তুলেছেন শুধুমাত্র দৃশ্যের কারিশমায়। হলিউড রিপোর্টার লিখেছে, দীর্ঘদিনের সংসার ও মর্যাদাবান একজন স্ত্রী ও টিন এজ সন্তানদের রেখে সেই চলচ্চিত্রকার বিয়ে করেন কন্যার সহপাঠীকে। মানুষের অহংকার ও অভিমান একটি মধ্যবিত্ত পরিবারের সবাইকে কীভাবে বেদনায় ডুবিয়ে দেয় সেই গল্পই এ সিনোমায় দেখানো হয়েছে।