ডুবসাঁতারে মুগ্ধ চট্টগ্রামের দর্শক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নূরুল আলম আতিকের ডুবসাঁতার ছবিটি চট্টগ্রাম মাতিয়ে গেল।ফাইন আর্টস বিডি ডট কমের আয়োজনে ৮ ও ৯ এপ্রিল শিল্পকলা একাডেমী মিলনায়তন ও ১০ এপ্রিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে প্রতিদিন দুটি করে প্রদর্শনী অনুষ্ঠিত হয় ডুবসাঁতার ছবির। ৮ এপ্রিল সকালে ‘ভাবনার লিপিচিত্র: চিত্রনাট্য রচনাশৈলী’ শীর্ষক কর্মশালায় প্রশিক্ষক ছিলেন নূরুল আলম আতিক।আয়োজক ফাইন আর্টস বিডি ডট কমের নিয়াজ উদ্দিন আহমেদ ও আফসানা শারমিনের মতে, ‘ভিন্নধারার ছবি ডুবসাঁতার-এ মুগ্ধ হয়েছে চট্টগ্রামের মানুষ।’নূরুল আলম আতিক বলেন, ‘আমার প্রেম চট্টগ্রামের সঙ্গে, কর্ণফুলীর সঙ্গে। ডুবসাঁতার দেখে এসে একজন ঘর্মাক্ত দর্শক যখন আমাকে জড়িয়ে ধরেন, বলেন, “এ ছবি তো আমার জীবনের কথা বলে”, তখন সৃষ্টির আনন্দে উন্মাতাল হই আমি।’