ডুবসাঁতারের প্রিমিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল আইয়ে এবারের ঈদে ডিজিটাল চলচ্চিত্র ‘ডুবসাঁতার’-এর বিশ্ব পরিবেশনা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ১৩ নভেম্বর সন্ধ্যায় চ্যানেল আই কার্যালয়ে এক প্রিমিয়ার শো অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিটিভির সাবেক ডিজি সালাহউদ্দিন জাকি, চলচ্চিত্রকার তারেক মাসুদ, অভিনেত্রী শিমুল ইউসুফ, ‘প্রাণ’-এর জেনারেল ম্যানেজার জাভেদ ইকবাল, ছবির নির্মাতা নুরুল আলম আতিক, অভিনেত্রী জয়া আহসানসহ ছবির অন্য কলাকুশলীরা। তারেক মাসুদ তাঁর বক্তব্যে ছবিটির নির্মাণের নানা দিক উপস্থাপনা করেন। এ ছাড়া মঞ্চে উপস্থিত অন্য সবাই ছবিটি সম্পর্কে তাঁদের অনুভূতির কথা ব্যক্ত করেন।চলচ্চিত্রটির চিত্রগ্রহণ করেছেন রাশেদ জামান। সম্পাদনা মাকসুদ হোসাইন, সামির আহমেদ ও আলী নাকীর সানি। আবহসংগীত ভিক্টর, অনম বিশ্বাস ও পিন্টু ঘোষ। ৯২ মিনিট দৈর্ঘ্যের ডিজিটাল চলচ্চিত্র ডুবসাঁতার প্রচার হবে ঈদুল আজহার দ্বিতীয় দিন বেলা ১১টা ১০ মিনিটে চ্যানেল আইয়ে।চলচ্চিত্রটির কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নুরুল আলম আতিক। ডুবসাঁতার চলচ্চিত্রের অভিনয়শিল্পীরা হলেন—জয়া আহসান, শাহরিয়ার শুভ, শ্রাবস্তী দত্ত তিন্নি, স্বাগতা, স্বাধীন খসরু, ওয়াহিদা মল্লিক জলি প্রমুখ।