ডুবে ডুবে জল খাচ্ছেন রণবীর-আনুশকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রণবীর সিং-আনুশকা শর্মার প্রেমের সম্পর্ক যে চুকেবুকে গেছে, বলিউডের অনেকেই এমনটি জানতেন। কিন্তু সম্প্রতি আবারও আলোচনায় এসেছেন ‘ব্যান্ড বাজা বারাত’খ্যাত বলিউডের এই তারকা জুটি। এক খবরে ওয়ান ইন্ডিয়া জানিয়েছে, গোপনে চুটিয়ে অভিসার চালাচ্ছেন তাঁরা। সম্প্রতি এ জুটিকে কফি শপে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই এমন খবর ছড়িয়েছে বলিউডের মিডিয়াপাড়ায়।১৮ মে শুক্রবার রাতে মুম্বাইয়ের একটি কফি শপে একসঙ্গে হাজির ছিলেন রণবীর-আনুশকা। সেখানে তাঁরা কোনার একটি টেবিলে পাশাপাশি বসেছিলেন। এ যুগলকে বেশ অন্তরঙ্গভাবেই মিশতে দেখা গেছে। তাঁদের হাবভাবে স্পষ্ট ফুটে ওঠে, একে অপরের সঙ্গ দারুণ উপভোগ করছেন। তাঁদের রসায়ন দেখে বন্ধুত্বের বাইরেও ঘনিষ্ঠতার আঁচ পেয়েছেন উপস্থিত অনেকে। উল্লেখ্য, বলিউডের তারকাদের রীতি অনুযায়ী শুরু থেকেই নিজেদের প্রেমের বিষয়টিকে অস্বীকার করেছেন রণবীর ও আনুশকা। এমনকি একটি টিভি শোতে আনুশকা দাবি করেছিলেন, অভিসার কীভাবে চালাতে হয় সেটাও নাকি তাঁর জানা নেই।