ডুমুরিয়ায় জারি যাত্রার আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জারি আর যাত্রাগান যেন দিন দিনই লোকচক্ষুর অন্তরালে চলে যাচ্ছে। কেবল শীত এলেই এর অপটু উপস্থাপনা নজরে আসে। এ সপ্তাহে খুলনার ডুমুরিয়ার গাঁওগ্রামে বসেছিল জারিগান আর যাত্রার আসর। বেবি আক্তার নামের এক মহিলা জারিয়াল গানে, বক্তৃতায় আসর মাত করে রাখেন। প্রতিপক্ষও তাতে কম যাননি। একই সময় যাত্রাগানের আসরও বসে উলাগ্রামে আর নোয়াকাটীতে। পেশাদার যাত্রার বেকার শিল্পীদের নিয়ে উলার যাত্রামোদীরা আসরে নামায় ভৈরব গঙ্গোপাধ্যায় রচিত দেবী সুলতানা পালাটি। নোয়াকাটিতে মঞ্চস্থ হয় শৌখিন দলের মা রেখেছি মাইনে করে বউ রেখেছি পায়ে ধরে। কলকাতার এই পালাটি দর্শকের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।