ডেঞ্জারাস ইশক ‘ডেঞ্জারে’!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাঁঠাল ছিল গাছে, এদিকে গোঁফে তেল দেওয়া সারা! না, বিক্রম ভাটদের ব্যঙ্গ করার জন্য এমন কথা বলা হচ্ছে না। বরং উল্টো এমন আত্মোপলব্ধি ভাট পরিবারেরই। ডেঞ্জারাস ইশক থ্রিডি ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল গত বৃহস্পতিবার। এদিকে কানাডার টরন্টো থেকে শুটিংয়ের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি হাতে এসে পৌঁছেছে এরই মধ্যে। কিন্তু শুটিং আর হয়নি শেষতক। কারণ, যন্ত্রপাতির বাক্স খুলেই আক্কেলগুড়ুম পরিচালক বিক্রমের। বললেন, ‘আধুনিক প্রযুক্তির যেসব যন্ত্রপাতি আমরা এনেছি, তা কখনো বলিউডে ব্যবহূত হয়নি। তাই আমরা কেউই তা চালাতে জানি না!’ ছবিটির সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করছেন বিক্রমের বাবা প্রবীণ ভাট। তিনিও অসহায়। বিক্রম রসিকতা করে বললেন, ‘এবার বাপ-বেটা দুজনকেই ছবি বানানোর স্কুলে যেতে হবে আবার!’ আইএএনএস।