ডেনমার্কে ‘রাবেয়া’ ও ‘বস্ত্রবালিকারা’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেনমার্কের দুটি শহরে তানভীর মোকাম্মেলের দুটি চলচ্চিত্রের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ছবি দুটি হলো রাবেয়া ও বস্ত্রবালিকারা।জানা গেছে, কোপেনহেগেন শহরে ৯ মে রাবেয়ার প্রদর্শনী হবে। আর এই প্রদর্শনীর আয়োজন করেছে ডেনিশ-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন। ১৫ মে ওডেন্স শহরে সোয়ালোজ আয়োজন করেছে তৈরি পোশাকশিল্পে কর্মরত নারীশ্রমিকদের ওপর নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র বস্ত্রবালিকারার প্রদর্শনী। চলচ্চিত্র দুটির প্রদর্শনী উপলক্ষে ডেনিশ ফিল্ম ইনস্টিটিউট তানভীর মোকাম্মেলকে আমন্ত্রণ জানিয়েছে।