প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে ক্যারিবীয় জলদস্যুটা বন্দী হলো। মনের কারাগারে অবশ্য। গত বড়দিনে অভিনেত্রী অ্যাম্বার হার্ডকে বিয়ের আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছেন জনি ডেপ। আংটিও পরিয়ে দিয়েছেন অনামিকায়। দ্য রাম ডায়েরিতে একসঙ্গে কাজ করতে গিয়েই পরিচয়। প্রণয়। সেটা হয়তো শিগগিরই পরিণয়েও রূপ নেবে। হার্ডের সঙ্গে প্রেম করতে গিয়েই ডেপ ভেঙেছেন দীর্ঘদিনের সঙ্গী ভেনেসা পারাদিসের মন। তবে ডেপের কাছের বন্ধুরা অবাক হচ্ছেন এই ভেবে, কী করে ডেপকে বিয়ের ব্যাপারে রাজি করালেন হার্ড। অনেকের সঙ্গে প্রেমে জড়ালেও বিয়ে একবারই করেছিলেন ডেপ। সেটিও প্রায় ৩০ বছর আগে। শোনা যাচ্ছে, বাসররাতের আগেই নাকি বিড়াল মেরে দিয়েছিলেন হার্ড। তাতেই বশ মেনেছেন ডেপ।
রা. হা.
আইএএনএস, এএনআই, টিওআই