ডেভিড ধাওয়ানের স্পিলবার্গ দর্শন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্কারজয়ী মার্কিন চলচ্চিত্র নির্মাতা স্টিভেন স্পিলবার্গ ভারত সফরে এসে বলিউডের বেশ কয়েকজন নির্মাতা ও তারকার সঙ্গে দেখা করেছেন। কিন্তু স্পিলবার্গের সঙ্গে সাক্ষাতের জন্য নিমন্ত্রিতদের তালিকা দেখে অনেকেই ভ্রুকুঁচকে বলেছেন, এঁরা স্পিলবার্গের সঙ্গে দেখা করে কী করবেন!এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে মিড-ডে জানিয়েছে, স্পিলবার্গের সঙ্গে দেখা করে কথা বলেছেন ডেভিড ধাওয়ান, রাম গোপাল ভার্মা, সাজিদ খান, ফারাহ খান, ইন্দ্র কুমার, করণ ভুটানি, রাহুল ভাট এবং প্রিয়দর্শনের মতো হালকা চটুল মশলাদার কাহিনির চলচ্চিত্র নির্মাতারাও। ১১ মার্চ সোমবার সন্ধ্যায় মুম্বাইয়ের তাজ ল্যান্ডস হোটেলে ঢোকার সময় ক্যামেরাবন্দী হয়েছেন স্পিলবার্গসহ বলিউডের বেশ কয়েকজন নির্মাতা। তবে স্পিলবার্গের সঙ্গে দেখা করার জন্য যেসব নির্মাতা আমন্ত্রিত হয়েছিলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।সূত্রটি আরও জানিয়েছে, এঁদের প্রত্যেকেই বলিউডের তথাকথিত মশলাদার বাণিজ্যিক ছবি নির্মাণ করে আলোচিত ও সমালোচিত হয়েছেন। স্পিলবার্গের মতো একজন নির্মাতার সঙ্গে সাক্ষাতের জন্য এঁদের নির্বাচন করার বিষয়টি যথেষ্ট প্রশ্নসাপেক্ষ।প্রসঙ্গত, এ বছর অস্কার পুরস্কার পেয়েছে স্পিলবার্গ পরিচালিত ‘লিংকন’ ছবিটি। এটি যৌথভাবে প্রযোজনা করেছে ভারতের ধনাঢ্য ব্যবসায়ী অনিল আম্বানির রিলায়েন্স এন্টারটেইনমেন্ট। মূলত ছবিটির সাফল্য উদযাপন করতেই স্পিলবার্গের এই ভারত সফর।