ডেমি মুরের নতুন পরিচয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এত দিন সবাই তাঁকে একজন অভিনেত্রী হিসেবে জানত। এবার ডেমি মুরের ভিন্ন একটি পরিচয় পাওয়া গেল। তিনি একজন শিল্পপ্রেমী। চিত্রশিল্পের প্রতি তাঁর রয়েছে গভীর অনুরাগ। সেই অনুরাগ থেকেই বিভিন্ন সময় তিনি সংগ্রহ করেছেন খ্যাতিমান শিল্পীদের আঁকা চিত্রকর্ম। তেমনি দুটি চিত্রকর্ম নভেম্বরে নিলামে তুলতে যাচ্ছেন এই অভিনেত্রী। ঊনবিংশ শতকের ইউরোপীয় চিত্রকর্ম দুটি আগামী মাসের ৪ তারিখে নিউইয়র্কে নিলামে তোলা হবে। চিত্রকর্ম দুটি ১৭ লাখ ডলারে বিক্রি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। দুটি চিত্রকর্মের একটি ফরাসি শিল্পী উইলিয়াম বুগুয়েরুর আঁকা। ওয়েবসাইট।