ডেমি মুরের নতুন প্রেমিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন প্রেমিক জুটেছে হলিউড তারকা ডেমি মুরের। সংবাদমাধ্যমের খবর থেকে জানা যায়, এই নতুন প্রেমিক হচ্ছেন শিল্পকর্ম কেনাবেচার সঙ্গে জড়িত ব্যবসায়ী ভিটো স্ন্যাবেল (২৬)। তিনি প্রখ্যাত মার্কিন চিত্রশিল্পী ও চলচ্চিত্রনির্মাতা জুলিয়ান স্ন্যাবেলের ছেলে।২০১১ সালে অভিনেতা অ্যাশটন কুচারের সঙ্গে ছয় বছরের দাম্পত্য জীবনের পাট চুকান ডেমি মুর (৫০)। ৩৪ বছর বয়সী কুচারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনেন ডেমি। সেই থেকে ডেমি একাকী জীবন যাপন করছিলেন। সম্প্রতি ‘নিউইয়র্ক পোস্ট’-এর এক খবরে বলা হয়, চলতি মাসের শুরুর দিকে ভারতের যোধপুরে কোটিপতি রুশ প্রেমিক ভ্লাদিমির দরোনিনের ৫০তম জন্মদিন উদযাপন করেন ব্রিটিশ সুপারমডেল নাওমি ক্যাম্পবেল। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ডেমি ও ভিটো। সেখানে তাঁদের অন্তরঙ্গভাবে মিশতে দেখা গেছে। ভিটোর সঙ্গে খুব ঘনিষ্ঠভাব নাচেনও তিনি।